ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৭ এপ্রিল) এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকায় ক্ষমতাসীন দল বিএনপির ৩৬ জন, তাদের মিত্র জোটের ১ জন এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের ১২ জন প্রার্থীর নাম রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে কমিশন সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল।
বিএনপির বৈধ প্রার্থীদের তালিকা
বিএনপি থেকে যারা বৈধতা পেয়েছেন তারা হলেন- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না এবং শাম্মী আক্তার।
এছাড়াও রয়েছেন- ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। বিএনপির মিত্র স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতানা জেসমিন জুঁই-এর মনোনয়নও বৈধ হয়েছে।
জামায়াত জোটের বৈধ প্রার্থীদের তালিকা
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১২ জন বৈধ প্রার্থী হলেন- নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তস্মিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং আসন বিন্যাস অনুযায়ী দলভিত্তিক প্রার্থী দেওয়ায় এই ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।