সংরক্ষিত নারী আসন: মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিরোধীদলীয় জোটের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রআপাতত স্থগিত করা হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) মিলনায়তনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এই সিদ্ধান্ত দেন।

এর আগে, মঙ্গলবার ছিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৫০টি সংরক্ষিত আসনের বিপরীতে পাঁচটি রাজনৈতিক দলের ৫৩ জন প্রার্থী ইসিতে মনোনয়নপত্র জমা দেন। 

বুধবার দুপুর দুইটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়।

ইসির যাচাই কার্যক্রমে উঠে আসে, এনসিপির মনিরা শারমিন তার মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। কিন্তু কবে, কোন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন, তার বিস্তারিত তথ্য উল্লেখ করেননি। 

এসব তথ্য না থাকায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় দিয়ে মনিরার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। 

মনিরা শারমিনের উদ্দেশে মঈন উদ্দীন খান বলেন, ‘আপনি কাল দুপুর ১২টার মধ্যে কাজগপত্র দাখিল করবেন। এরপর সিদ্ধান্ত দেওয়া হবে।’

‘উপস্থাপিত তথ্যের ভিত্তিতে জামায়াত জোটের ১২ জনের মনোনয়ন প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। সেই ১২ জন হলেন: 
জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মারজিয়া বেগম, জামায়াতের ছাত্রী সংসঠন ইসলামী ছাত্রীসংস্থার সাবেক সভানেত্রী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নী, মহিলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেট মহানগর মহিলা জামায়াতের সেক্রেটারি মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল মহিলা জামায়াতের পরিচালক সাজেদা সামাদ, মহিলা জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত