২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বাজেট বলতে মুলত আমরা জনগনের ইচ্ছার প্রতিফল বুঝি। সংবিধানও বলেছে জনগনের ইচ্ছায়, জনগনের সম্মতিতে দেশ চালাতে হবে। দেড় দশকের উপরে সংগ্রাম, তার পরে জুলাই-আগষ্টের সংগ্রাম , সবার অবদানের কারণে, অনেকে জীবন দিয়েছেন অনেকে পঙ্গু হয়েছেন, ব্যবসা-বানিজ্য চাকরী হারিয়েছেন সেই প্রেক্ষিতে আজকে বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারির ১২ তারিখ একটি নির্বানের মাধ্যমে তাদের প্রত্যাশা পুরণে তাদের আকাঙ্ক্ষা পুরণে একটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি।
তিনি বলেন, এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক আকাঙ্ক্ষা আকাশচুম্বী। সেই আকাঙ্ক্ষার প্রতিফল ঘটানোর জন্য কম সময়ের মধ্যে হলেও আমরা চেষ্টা করেছি সকলের সাথে কথা বলতে, সবার মতামত নিতে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে প্রত্যেকটি মানুষকে নিয়ে প্রত্যেকটি নাগরিককে নিয়ে তাদের জীবনযাত্রার মান, তাদের ভবিষ্যত সব সময় বাজেটে প্রতিফলিত হয় না। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। সরকারের ভাষ্য অনুযায়ী, এই বাজেটের মূল লক্ষ্য মূল্যস্ফীতির চাপ কমানো, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত করা।