মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন (৩২৩ মহিলা আসন-২৩)-এর উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামানের শপথ মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ২৭ হাজার ৯১৭টি ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে এলিজা জামান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরদিন সোমবার এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এরই মধ্যে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে ইসি।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত