ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্বটি অনুষ্ঠিত হয়।

সমাবেশ উদ্বোধনের আগে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে পরিবেশ সচেতনতার বার্তা দিতে একটি নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর পাশে থেকে অপর একটি গাছের চারা রোপণ করেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 

পরবর্তীতে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক জাতীয় সঙ্গীত পরিবেশন এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।