হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ তল্লাশি চালিয়ে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা।
বুধবার (১২ আগস্ট) ভারত থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির সি-শিফটের সদস্যরা দিল্লি থেকে আসা এআই-২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালান। বিমানটি ঢাকার বিমানবন্দরে অবতরণের পর সন্দেহভাজন দুই যাত্রীকে শনাক্ত করা হয়।
পরে যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগেজে তল্লাশি চালিয়ে ১০ লিটার ‘জনি ওয়াকার রেড লেবেল’ ব্র্যান্ডের মদ উদ্ধার করেন কর্মকর্তারা। একই ফ্লাইটের আরেক যাত্রী জাহাঙ্গীর আলমের লাগেজ তল্লাশি করে ‘স্কটিশ লিডার’ ও ‘গ্র্যান্টস’ ব্র্যান্ডের আরও ৫ লিটার মদ পাওয়া যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর দিয়ে চোরাচালান ও অবৈধ পণ্য দেশে প্রবেশের চেষ্টা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত