প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সদ্য সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তারেক রহমানের হাতে যোগদানপত্র তুলে দেন তিনি।
এর মধ্য দিয়ে মন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার একদিন পর নতুন দায়িত্বে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন।
শুক্রবার তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরদিন শনিবার তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের পর নতুন দায়িত্বে যোগ দিয়ে তিনি এখন প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মকাণ্ডে পরামর্শ ও সহযোগিতার দায়িত্ব পালন করবেন।