বায়ুদূষণে শীর্ষে মালয়েশিয়া, ঢাকার অবস্থান কতো?

বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। যার বায়ুমান স্কোর ৩২৮। সেখানকার বাতাসের মান নেমে গেছে ‘বিপজ্জনক’ পর্যায়ে। ঢাকার বায়ুদূষণের স্কোর ১৩২। সে হিসাবে এখানকার বাতাস অস্বাস্থ্যকর।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।