সরকারি সুযোগ-সুবিধা পেতে লেনদেনে সতর্ক করলেন প্রতিমন্ত্রী

রামপাল-মোংলায় সরকারি কোনো বরাদ্দ বা সুবিধা পাওয়ার জন্য কোনো ধরনের লেনদেন করতে নিষেধ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড আইডিতে তিনি এই সতর্কতামূলক পোস্ট দেন।

প্রতিমন্ত্রী ফেসবুক পোস্টে লেখেন, রামপাল-মোংলায় সরকারি কোনো বরাদ্দ বা সুবিধা পাওয়ার জন্য কোনো ধরনের লেনদেন করবেন না। প্রতারণা থেকে সতর্ক থাকুন।

এর আগেও তিনি একাধিকবার বিভিন্ন বক্তব্যে তার নাম ব্যবহার করে প্রতারণা করতে না পারে সে বিষয়ে সতর্ক করেন।