বিশ্বে বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কতো?

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ মঙ্গলবার চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ২২৫।

মঙ্গলকার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একিউআই স্কোর ২০১। ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আর ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং।

আইকিউ এয়ার বিভিন্ন শহরের বাতাসের তাৎক্ষণিক বা লাইভ মান প্রকাশ করে। প্রতিষ্ঠানটির সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত একিউআই ভালো বায়ুর মান নির্দেশ করে। ৫১ থেকে ১০০ পর্যন্ত বায়ু ‘মাঝারি’ বা সহনীয় হিসেবে বিবেচিত হয়।

একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য তা অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।