আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। ‘এক ডাক নেটওয়ার্ক, অসীম সম্ভাবনা’ প্রতিপাদ্যে বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডাকসেবা সপ্তাহ পালন করবে ডাক অধিদপ্তর।
ডাকসেবা সপ্তাহে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ডাকটিকিট প্রদর্শনী ও ডাকসেবাবিষয়ক মেলার আয়োজন করা হবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রচলিত ডাকসেবাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ডাক ও লজিস্টিকস সেবাপ্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগের অংশ হিসেবে এ বছরের বিশ্ব ডাক দিবস পালিত হচ্ছে।
এ লক্ষ্যে ই-কমার্স ও লজিস্টিকস সক্ষমতা বাড়ানো, ডিজিটাল পদ্ধতিতে পণ্যের অবস্থান অনুসরণ, ডাক সংগ্রহ ও সরবরাহব্যবস্থা উন্নত করা এবং ফুলফিলমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিপণ্য ও মৌসুমি ফল পরিবহন এবং উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ডাকঘর চালুর মাধ্যমে ডাকসেবার পরিধি বাড়ানো হচ্ছে।
ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ থেকে স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। দ্রুত ও সাশ্রয়ী পার্সেল সেবা হিসেবে স্পিড পোস্ট ই-কমার্স খাত, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষক এবং অনলাইনভিত্তিক ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ পরিবহনমাধ্যম হয়ে উঠছে।
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০