২২ পুলিশ সুপারকে বদলি

নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া আরও ১৮ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

চার জেলায় নতুন পুলিশ সুপার
নেত্রকোনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে র‍্যাবের (এসআরবি) মো. বদরুদ্দোজা, ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার পুলিশ সদর দপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিম, রাজবাড়ীর নতুন পুলিশ সুপার র‍্যাবের মীর মনির হোসেন এবং মেহেরপুর জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে।

চার জেলার পুলিশ সুপারকে বদলি
নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডিতে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে এসবিতে, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশে এবং মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বলদি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে লিয়েন (জাতিসংঘ) শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্টকৃত মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আরও ১৩ পুলিশ সুপার বদলি
সিআইডির ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনে, সিআইডির মোনালিসা বেগমকে রংপুর পিটিসিতে, সিআইডির মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, পুলিশ সদর দপ্তরের মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশে, সিলেট এসএমপিতে বদলির আদেশপ্রাপ্ত মুহাম্মদ রহমত উল্লাহকে ঢাকার পুলিশ টেলিকমে, পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, এসবির আমীনুল ইসলামকে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএসে বদলি করা হয়েছে।

এছাড়া রাজারবাগ পুলিশ টেলিকমের মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশে, রাজারবাগ পুলিশ টেলিকমের শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশে, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বরিশালের বিএমপিতে, খুলনা কেএমপির মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশে, গাজীপুর জিএমপির মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডিতে এবং গাজীপুর জিএমপির মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটনে বদলি করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি ও দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
এছাড়া খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহম্মেদকে বরিশালের বিএমপিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে, সিআইডির আসমা আখতারকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।