শিক্ষানবিশ ৭২ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

বাংলাদেশ পুলিশের শিক্ষানবিশ ৭২ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বাস্তব প্রশিক্ষণ শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের এসব পদে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষানবিশ এএসপিদের মধ্যে ২৮ জনকে ডিএমপি, সিএমপি, কেএমপি, বিএমপি, জিএমপি ও আরএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদের সিআইডি, পিবিআই, এপিবিএন, শিল্পাঞ্চল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এসআরবি, পুলিশ হেডকোয়ার্টার্স ও বিভিন্ন রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় টিআর হিসেবে থাকা এম এম তারিক-উল্লাহ, মো. রাইসুল ইসলাম, শাওন রেজা, মো. আশিকুর রহমান ডিএমপির সহকারী কমিশনার করা হয়েছে। মো. জামাল হোসেনকে বিএমপির সহকারী কমিশনার, শাহেদুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার, মো. মোকছেদুল মমিনকে সিআইডির সহকারী পুলিশ সুপার এবং কে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে। আশীষ কুমার বিশ্বাসকে এপিবিএনের সহকারী পুলিশ সুপার এবং রিয়াজ খানকে শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

মেহেদী হাসান আমজাদ ও হাসিবুল হাসান শিপনকে কেএমপির সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে। মো. শোয়েব আহমেদকে শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার এবং মো. আবু রায়হানকে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার করা হয়েছে। তানভীর আহমেদ ও মোহাম্মদ মোতাইনুল ইসলামকে সিএমপির সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে।

আসাদুজ্জামান আশিককে এপিবিএনের সহকারী পুলিশ সুপার, মো. আব্দুল্লাহ আল সাদমানকে জিএমপির সহকারী পুলিশ কমিশনার এবং মো. আসাদ আহম্মেদ রনিকে এসআরবির সহকারী পুলিশ সুপার করা হয়েছে। মো. মনজুরুল আলমকে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

আব্দুল্লাহ সালমান আশিককে শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার, মায়িশা ফান্নানাকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে সংযুক্ত এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে সংযুক্ত করা হয়েছে। বাপী কুমার দাশকে এপিবিএনের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সরকার ফরহাদ আহমেদকে সিএমপির সহকারী পুলিশ কমিশনার, জাহেদুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার, মো. মনিরুজ্জামানকে এসআরবির সহকারী পুলিশ সুপার এবং মো. সাব্বির হোসেনকে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার করা হয়েছে।

মো. রাশেদুল ইসলামকে এপিবিএনের সহকারী পুলিশ সুপার, জহিরুল ইসলামকে এসআরবির সহকারী পুলিশ সুপার, মো. আবু সিয়ামকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে সংযুক্ত করে সাইবার পুলিশ ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে। হিমন বিশ্বাস ও মো. এ. বি. সিদ্দিককে এসআরবির সহকারী পুলিশ সুপার করা হয়েছে।

মো. রিদওয়ান-উল-ইসলামকে আরএমপির সহকারী কমিশনার, মো. সাব্বির হোসেন ও মো. শহিদুল ইসলামকেও জিএমপির সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে। সুমন চন্দ্র ক্ষত্রিয়কে শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার, মো. সাব্বির আহমেদকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে সংযুক্ত করে সাইবার পুলিশ ইউনিটে, সালাহ উদ্দিন কাদেরকে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার এবং নাভিদ তাসনিমকে আরএমপির সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে।

মিয়াজী আলিফ ইমরানকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে সংযুক্ত করে সাইবার পুলিশ ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে। মো. দেলোয়ার হোসেন রনিকে এসএমপির সহকারী পুলিশ কমিশনার, এহসানুল করিমকে কেএমপির সহকারী কমিশনার, মো. আব্দুল্লাহ আল মাহমুদ খাঁনকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার এবং জুবায়ের আহমেদকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে।

তাহমিনা বেগমকে পুলিশ হেডকোয়ার্টার্সে, মো. মাকসুদুল হাসানকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে সংযুক্ত করে সাইবার পুলিশ ইউনিটে, তানভীর আহাম্মদকে সিআইডির সহকারী পুলিশ সুপার এবং মো. মইনুল হোসেন মুন্সীকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। নাজমুল সাদাতকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে, মো. সজীব মিয়াকে কেএমপির সহকারী পুলিশ কমিশনার, নির্জন সরকারকে এসআরবির সহকারী পুলিশ সুপার এবং খন্দকার শফিক রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার করা হয়েছে।

মো. রুহুল আমিন হাওলাদারকে এপিবিএনের সহকারী পুলিশ সুপার, মো. সাইফুল হককে এসআরবির সহকারী পুলিশ সুপার এবং মো. লতিফুল হাসান বাঁধনকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে সংযুক্ত করে সাইবার পুলিশ ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে। মো. মোহসিন আহমেদকে এপিবিএনে এবং মো. ফাহিম ফয়সালকে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রশান্ত ঘোষকে বিএমপির সহকারী পুলিশ কমিশনার, মো. আরাফাত হোসেনকে এসএমপির সহকারী কমিশনার, আহমেদ সাদমান সাকিবকে এসআরবির সহকারী পুলিশ সুপার এবং তানজিনা সুলতানাকে সিএমপির সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে। তোফাজ্জল হোছাইন সুমনকে পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার, রনি হাওলাদারকে এসআরবির সহকারী পুলিশ সুপার, পূজা রানী দাসকে জিএমপির সহকারী কমিশনার এবং মো. ওয়ারুখ ইয়াজদানীকে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর সহকারী পুলিশ সুপার করা হয়েছে।

মো. হাদিউল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে সংযুক্ত করে সাইবার পুলিশ ইউনিটে, বিপ্লব কুমার নন্দীকে সিএমপির সহকারী কমিশনার এবং মো. শাহিন আলম শাওনকে ডিএমপির সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। মো. ফারহান হায়দারকে রেঞ্জ ডিআইজির কার্যালয়, ঢাকার সহকারী পুলিশ সুপার, প্রকৃতি ইসলামকে জিএমপির সহকারী পুলিশ কমিশনার, রূপম দেবনাথকে পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার এবং ত্রয়ী চাকমাকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার এবং মো. মাজহারুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ জেলায় বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পর বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এসব পদে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে।