উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ এএম

রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এই আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তবে এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

রাজনৈতিক জীবনে নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দেন।

পরবর্তীতে সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর সংসদ ভেঙে গেলে তিনি তার পদ হারান।

এর আগে গত ১২ অক্টোবর সাবেক এই মন্ত্রী ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছিল দুদক। প্রাথমিক অনুসন্ধানে তাদের নামে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গিয়েছিল।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত