বিমান মন্ত্রণালয়ের নতুন সচিব নূরুন্নাহার চৌধুরী

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা ফাহমিদা আখতার বৃহস্পতিবার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।