রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের প্রতিবেদন পেশ করলেন প্রধান বিচারপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন পেশ করেন।

এসময় প্রধান বিচারপতির সঙ্গে সম্পাদনা কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম, কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি রেজাউল হক, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে. এম. হাফিজুল আলম, বিচারপতি বজলুর রহমান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি বশির উল্লাহ উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সংক্রান্ত বিভিন্ন বিষয় ও বিচার বিভাগের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।