চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে দেশি-বিদেশি চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ও যোগাযোগ দক্ষতাসহ কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা করা উচিত।

রোববার (১৫ নভেম্বর) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বিইউপিতে সাইবার নিরাপত্তা, ন্যানোপ্রযুক্তি ও ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে।

শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশের বিষয়টিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্ব পাচ্ছে বলে জানান উপাচার্য।

এ সময় তিনি বিইউপির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত