ঢাকার আট স্থানে আজ তারেক রহমানের জনসভা

নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার আটটি গুরুত্বপূর্ণ স্থানে জনসভা করবেন তিনি। এর আগে গতকাল রোববারও ঢাকার ছয়টি স্থানে জনসভা করেছেন তিনি।

বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান আজ তার নিজ নির্বাচনি এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনের মোট আটটি জনসভায় বক্তব্য রাখবেন। বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সংলগ্ন খেলার মাঠে জনসভার মাধ্যমে আজকের দিনের কর্মসূচি শুরু করবেন তিনি।

আজকের সময়সূচী ও স্থান:
১. ঢাকা-১৭ (বনানী): বেলা ১১টা (কামাল আতাতুর্ক অ্যাভিনিউ মাঠ)।
২. ঢাকা-১০ (ধানমন্ডি): দুপুর ১২টা (কলাবাগান ক্রীড়া চক্র মাঠ)।
৩. ঢাকা-৮ (মতিঝিল): দুপুর ১টা (পীরজঙ্গী মাজার রোড)।
৪. ঢাকা-৯ (খিলগাঁও): দুপুর ২টা (মান্ডা তরুণ সংঘ মাঠ)।
৫. ঢাকা-৫ (যাত্রাবাড়ী): বিকাল ৩টা (শহীদ ফারুক রোড)।
৬. ঢাকা-৪ (শ্যামপুর): বিকাল ৪টা (জুরাইন-দয়াগঞ্জ রোড)।
৭. ঢাকা-৬ (সূত্রাপুর): বিকাল ৫টা (ধুপখোলা মাঠ)।
৮. ঢাকা-৭ (লালবাগ): সন্ধ্যা ৬টা (লালবাগ বালুর মাঠ)।

এর আগে রোববার তারেক রহমান রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, মিরপুর-১০, মিরপুর মডেল থানা এলাকা, শ্যামলী এবং বাড্ডার সাঁতারকুল মাঠে আয়োজিত পৃথক ছয়টি জনসভায় বক্তব্য রাখেন। নির্বাচনি প্রচারণার শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাতেই বিএনপি চেয়ারম্যানের এই ঝটিকা কর্মসূচি বলে জানা গেছে।