জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনের ঠিক আগের দিন আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রাজধানীর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে অবস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন শুরু হবে। এতে দলটির কেন্দ্রীয় নীতিনির্ধারক ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, নির্বাচন পূর্ববর্তী দেশের সামগ্রিক পরিস্থিতি এবং দলের অবস্থান নিয়ে এই সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।