রাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিক হঠাৎ করে রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটি। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম । 

সংবাদ সম্মেলনটি রাত ৮টায় এনসিপির বাংলামোটরের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 

এতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।