ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনি এলাকার বাসিন্দাদের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনতে একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুল।
'alamgirfortomorrow.com' নামক এই ওয়েবসাইটের মাধ্যমে এলাকার নাগরিকরা এখন থেকে যেকোনো অনিয়ম বা সমস্যার কথা সরাসরি তাকে জানাতে পারবেন।
পোস্টে তিনি লিখেন, ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান।
তিনি আরও বলেন, ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা এরইমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে। শীঘ্রই রেস্পন্ড করব।