ঢাবি অনুষ্ঠানে খোশগল্পে মাতোয়ারা সাদিক-রাকিব

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

উদ্বোধনী অনুষ্ঠানে পাশাপাশি বসে খোশগল্পে মেতে ওঠেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের অতিথি সারিতে পাশাপাশি বসেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সেক্রেটারি নাছির উদ্দিন নাছির।

ভাইরাল ফুটেজে রাকিবুল ইসলাম রাকিবকে সাদিক কায়েমের সঙ্গে করমর্দন করতে দেখা যায়। পরবর্তীতে দুজন একে অপরের দিকে ইঙ্গিত করে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন। তাদের আলোচনার এক পর্যায়ে নাছির উদ্দিন নাছিরও কথোপকথনে যুক্ত হন। এ সময় তিনজনকে অট্টহাস্যে অংশ নিতে দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী জানান, উদ্বোধনী আয়োজনে ভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদের এমন সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত অনেকের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত