আব্বু হলেন আমার দেখা ‘সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ’: জাইমা রহমান 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তার মেয়ে জাইমা রহমান। তিনি লিখেছেন, আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে জাইমা রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। 

জাইমা রহমান তার পোস্টে দুটি ছবি যুক্ত করেছেন। আর পোস্টের বর্ণনায় লিখেছেন, ‘ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে আমাদের বাবারা সব কিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।’ 

তিনি আরও লিখেছেন, ‘আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যক্তি—যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনও পরিস্থিতিতে ভরসা করতে পারি।’ 

পোস্টে জাইমা রহমান লিখেছেন, ‘বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।’

‘আমি খুবই আনন্দিত যে সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।’