দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী শনিবার এই বৈঠকে রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে আলোচনা হতে পারে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্ব গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর উত্তরসূরী কে হবেন, দল ও রাজনৈতিক অঙ্গনে সেই আলোচনার মধ্যে স্থায়ী কমিটির বৈঠক ডাকল বিএনপি।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। বিষয়টি কমিটির সদস্যদের জানানো হয়েছে।
বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্য বলেছেন, এ দিন রাষ্ট্রপতি নিয়ে ‘সিদ্ধান্তে’ আসতে পারে বিএনপি।
উল্লেখ্য, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।
গত শনিবার (২৫ জুলাই) বগুড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেছিলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি বাইরের কাউকে প্রার্থী করা হবে, সে সিদ্ধান্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (২৮ জুলাই) তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
'স্বাধীনভাবে কাজ করতে পারছে না ইসি'