নিরাপত্তার নিশ্চয়তা পেলে নিজের বিরুদ্ধে হওয়া হত্যা মামলাসহ সব অভিযোগের আইনি মোকাবিলা করতে চান সাকিব আল হাসান।
সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার দুই বছরের নির্বাসন ভেঙে দেশে ফিরে বিদায়ী সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এই ইচ্ছার কথা জানান।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, সরকার সবুজ সংকেত দিলে এবং যথাযথ নিরাপত্তা দিলে তিনি দ্রুতই দেশে ফিরবেন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলে সেখানে সাকিবের ভার্চুয়াল উপস্থিতি তোলপাড় সৃষ্টি করে। পরবর্তীতে সাকির জানান, তিনি এখনই ফিরতে চান, তবে সম্ভব না হলে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েই ফিরবেন।
সাবেক প্রধানমন্ত্রীকে ‘অধিনায়ক’ হিসেবে উল্লেখ করে সাকিব বলেন, তারা যে নির্দেশনা দেবেন সে অনুযায়ীই তিনি চলবেন। তিনি বিশ্বাস করেন যে দল থেকে নেওয়া প্রতিটি সিদ্ধান্তই সঠিক হবে।
বর্তমানে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএল খেলতে সেখানে অবস্থান করছেন এই তারকা অলরাউন্ডার। সেখান থেকেই টেলিফোনে রয়টার্সের সঙ্গে নিজের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি।
নিজের ওপর আনা সব অভিযোগ উড়িয়ে দিয়ে সাকিব বলেন, তিনি কোনো অন্যায় করেননি। তাই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে তাঁর কোনো ভয় নেই, যদি তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করা হয়।
তথ্যসূত্র: আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স (Reuters)