ক্রীড়া প্রতিমন্ত্রী

স্বৈরাচারের মঞ্চে সাকিব, দেশে ফেরার সুযোগ শেষ

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০২:৪৯ এএম

ক্ষমতাচ্যুত ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি অনলাইন কনফারেন্সে অংশ নিয়ে আবারও তীব্র আলোচনার জন্ম দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রীর সাথেই দেশে ফেরার ইচ্ছার কথা জানান তিনি।

সাকিবের এমন মন্তব্যের পরেই তার জাতীয় দলে খেলা এবং দেশে ফেরার সম্ভাবনা সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (৭ আগস্ট) আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী তার এই কঠোর অবস্থানের কথা নিশ্চিত করেন।

আমিনুল হক মনে করেন, ক্রিকেটার পরিচয় থেকে সরে গিয়ে যখন সাকিব রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখনই তার ফেরার দুয়ার বন্ধ হয়ে গেছে। দেশে ফিরতে হলে তারকা এই অলরাউন্ডারকে অবশ্যই প্রচলিত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর সাকিব ও মাশরাফির আইনি জটিলতা নিরসনে কিছুটা নমনীয় ভাব দেখিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

তবে সাকিবের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা ও বিতর্কিত অংশগ্রহণের পর নিজের অবস্থান পুরোপুরি পরিবর্তন করেছেন তিনি।

প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, খেলোয়াড় হিসেবে এতদিন সবাই সাকিবের প্রতি সহনশীল থাকলেও এখন আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।

স্বৈরাচারের পক্ষে অবস্থান নেওয়ায় সাকিবের আর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার কোনো পথ খোলা নেই।

সোর্স: ক্রিকবাজ (Cricbuzz)

HN
আরও পড়ুন