দুই সপ্তাহে সব ঠিক করে দিতে চান আসিফ মাহমুদ

দেশব্যাপী চলমান বিভিন্ন উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া পোস্টে মন্তব্যটি করেন। এ সময় তিনি মাত্র দুই সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) দায়িত্ব নিয়ে সব ঠিক করে দিতে চান। সেখানে তিনি লিখেছেন- ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

উল্লেখ্য, রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই পোস্টের কমেন্টে আসিফ মাহমুদের পক্ষে-বিপক্ষে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেন।