ফজলুর রহমানের আ.লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো: শামসুজ্জামান দুদু

ফজলুর রহমান আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে চান, এ নিয়ে কথা বলতে চান। তো সেটা তিনি করতে পারেন। কিন্তু এটা তো পরকীয়ার মতো হয়ে যাবে-এমনটাই জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন। 

শামসুজ্জামান দুদু বলেন, খাই-দাই, অর্জন করি বিএনপির, আর অন্যেরটা আমি সাফল্য হিসেবে গাই—এটা তো ঠিক হবে না। তিনি সবসময় উলটাপালটা বক্তব্য দিয়ে ফেসবুক গরম করে রাখেন।

ফজলুর রহমান একসময় ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন। তার যে প্রসঙ্গটি, তিনি এ কথা বলছেন, আমজনতার ও কথা বলছেন। অনেক বড় কথা, কিন্তু জাতীয় রাজনীতিতে এগুলোর খুব একটা গুরুত্ব নেই।