সিইসির সঙ্গে বিএনপির বৈঠক রোববার

বিএনপি ও প্রধান নির্বাচন কমিশনার (সিইস) এ এম এম মো. নাসির উদ্দীনের বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে বৈঠকে বিএনপি নেতারা সিইসির সঙ্গে কথা বলবেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক করবেন।