‘আল্লাহর অশেষ রহমত আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ বলে মন্তব্য করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড শেয়ার করেন তিনি।

ফেসবুকে শেয়ার করা রুমিন ফারহানার ওই ফটোকার্ডে লেখা ছিল, ‘আল্লাহর অশেষ রহমত যে আমাকে এই ট্যাগ অর্থাৎ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না।’

ফটোকার্ডটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহর কসম’।

এর আগে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও রুমিন ফারহানা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে আল্লাহর রহমত বলে উল্লেখ করেন।

এএম
আরও পড়ুন