বিএনপির বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র চলছে : সেলিমা রহমান

বিএনপির বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র চলছে। এই চক্রান্ত প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদের শাহাদতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

সেলিমা রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন, যার ফল এখন জনগণ ভোগ করছে। এ সময় অন্তর্বর্তী সরকারেরও সমালোচনা করেন তিনি।