আফগানিস্তানসহ ৩ দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা ঘিরে মুসলিম বিশ্বে আবারও দেখা দিয়েছে দিনক্ষণে ভিন্নতা। এরই মধ্যে কিছু দেশে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে, আর অনেক দেশ এখনো তাকিয়ে আছে আকাশের দিকে- একটি ঘোষণার অপেক্ষায়।

এ বছর আফগানিস্তান, নাইজার ও মালি বুধবার চাঁদ দেখার পর বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকেই ঈদ উদযাপন করছে। অন্যদিকে সিঙ্গাপুর আগেই জানিয়েছে, তাদের দেশে ঈদ হবে ২১ মার্চ।

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ২৩টি দেশ শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। এই তালিকায় রয়েছে মালদ্বীপ, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল, ক্যামেরুন এবং কানাডা।

অন্যদিকে বাংলাদেশসহ ২৭টি দেশ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এসব দেশে বৃহস্পতিবার (১৯ মার্চ)  মাগরিবের পর চাঁদ দেখা গেলে শুক্রবারই (২০ মার্চ) ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ করে শনিবার (২১ মার্চ) ঈদ পালন করা হবে। সূত্র: খালিজ টাইমস