জবাইয়ের সময় পশুর মাথা আলাদা হয়ে গেলে কোরবানি হবে?

কোরবানির পশু বা অন্য কোনো পশু জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে গর্দান আলাদা করে ফেলা মাকরুহে তাহরীমী। অনিচ্ছাকৃত হলে কোন সমস্যা নেই। এমন পশু খাওয়া খাবে। এমন মুরগি, গরু বা যেকোনো হালাল প্রাণী খেলে কোনো গুনাহ হবে না এবং তা হারামও হবে না।

মুরগি বা অন্য যেকোনো হালাল পশু-পাখির জবাইয়ের শর্ত হচ্ছে, জবাইকারী মুসলমান কিংবা আহলে কিতাব তথা কোনো আসমানী কিতাবের অনুসারী এবং সুস্থ মস্তিষ্কসম্পন্ন বুঝমান ব্যক্তি হওয়া। 

জবাইয়ের শুরুতে বিসমিল্লাহ বলে আল্লাহ তায়ালার নাম উচ্চারণ করতে হবে এবং কোনো ধারালো বস্তু দিয়ে গলার দিক থেকে জবাই করতে হবে। জবাইয়ের সময় প্রাণী শ্বাসনালি , খাদ্যনালি ও দুই শাহরগের অন্তত একটি কেটে রক্ত প্রবাহিত করত জবাই সম্পন্ন করতে হবে। এসব শর্তের কোনোটি না পাওয়া গেলে জবাই শুদ্ধ  হবে না এবং সে প্রাণী খাওয়াও জায়েজ হবে না। 

উপরের সব শর্ত পাওয়া যাওয়ার পর যদি কেউ জবাইয়ের সময় বিসমিল্লাহ বা আল্লাহর নাম উচ্চারণ করতে ভুলে যায় তাহলে জবাই হয়ে। তবে কেউ যদি ইচ্ছাকৃত আল্লাহর নাম ছেড়ে দেয় তাহলে জবাই শুদ্ধ হবে না।