আসছে বাজারে সিম্ফনি ইনোভা ৪০

সিম্ফনি মোবাইল বাজারে এনেছে নতুন স্মার্টফোন ইনোভা ৪০, যা ৯ আগস্ট থেকে দেশের সব সিম্ফনি আউটলেটে পাওয়া যাবে। ফোনটি এসেছে স্পেস ব্লাক, টাইটেনিয়াম সিলভার, কসমিক গোল্ড, আইস গ্রিন ও রেডিয়াম গ্রিন-এই পাঁচটি স্টাইলিশ গ্লাস ব্যাক ডিজাইনে।

ইনোভা ৪০ স্মার্টফোনটি ৬ জিবি ও ৮ জিবি র‍্যাম-এই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, উভয়টিতে রয়েছে ১২৮ জিবি রম ও এক্সপ্যান্ডেবল র‍্যাম (৬/১২ জিবি)। দাম যথাক্রমে ১০,৯৯৯ টাকা ও ১১,৬৯৯ টাকা।

ইনোভা ৪০-তে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫, ৬.৭৫ ইঞ্চি HD+ ইনসেল ওয়াটারড্রপ নচ ডিসপ্লে (২০:৯ অ্যাসপেক্ট রেশিও)। এতে ব্যবহার করা হয়েছে ১.৮ গিগাহার্জ অক্টা-কোর ইউনিসক T615 (১২nm) চিপসেট ও ৮৫০ MHz GPU। দ্রুত পারফরমেন্সের জন্য এতে রয়েছে uMCP টাইপ স্টোরেজ।

Symphony Innova 40 ২

ইনোভা ৪০-তে আছে ৫০ মেগাপিক্সেল Sony IMX রিয়ার ক্যামেরা (f/1.9) ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা (f/2.0)। ক্যামেরা ফিচারের মধ্যে রয়েছে AI মোড, স্লো-মোশন, বোথ পোর্ট্রেইট, HDR, প্রো-মোডসহ আরও আকর্ষণীয় ফিচার।

পাওয়ার ব্যাকআপ দিতে এতে আছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি যা দিবে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা এবং সাথে আছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জার যেটা দিয়ে খুব দ্রুতই আবার চার্জ করে ফেলা যাবে। দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে এই স্মার্টফোনটিতে। মেমোরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট। 

Symphony Innova 40 ৩

এর ফেস আনলক ফিচার মুহূর্তেই ব্যবহারকারীর মুখাবয়ব রিড করতে পারবে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন লক ও পাসওয়ার্ড। প্রয়োজনীয় সকল সেন্সর যেমন জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এবং কম্পাস সেন্সর রয়েছে নতুন এই স্মার্টফোনটিতে।

এছাড়াও এই ফোনটির কিছু স্পেশাল ফিচার এর মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচার গুলো হলো, নয়েজ ক্যানসেলেসন, ডায়নামিক আইল্যান্ড এবং ডুয়াল অ্যাপ ব্যবহার করার সুবিধা।