বিশ্বকাপের গ্রুপ ‘বি’র ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে কাতারের বিপক্ষে এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড।
সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সুইসরা কাতারকে চেপে ধরে, যার ফল ম্যাচের প্রথম কোয়ার্টারেই তারা পেয়ে যায়।
ম্যাচের ১৫ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতর ফাউল করার অপরাধে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদাকে হলুদ কার্ড দেখতে হয়।
ফাউল করায় ভিএআর চেকের মাধ্যমে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ১৬ মিনিটে স্পট কিক থেকে কাতারের জালে বল দেন সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো।
এই গোলের মাধ্যমে এবারের ২০২৬ বিশ্বকাপে প্রথম পেনাল্টি থেকে গোল দেখা পেলো ফুটবলবিশ্ব।
প্রথমার্ধের লড়াইয়ে দুই দলের মধ্যেই বেশ উত্তেজনা ছড়াতে দেখা যায়। কড়া ট্যাকল করার কারণে রেফারি কর্তৃক হলুদ কার্ড দেখেছেন কাতারের জাসেম গাবের এবং সুইজারল্যান্ডের ডেনিস জাকারিয়া।