খেলার জগতে সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ফিফা ফুটবল বিশ্বকাপ। ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা এই দুই দলে বিভক্ত বাংলাদেশের মানুষ। কোটি কোটি ভক্ত এই দুই দলকে সমর্থন করে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশনকে ঘিরে দক্ষিণ এশিয়ার বাংলাদেশে তুমুল উদ্দীপনা ব্রাজিলের মূলধারার সংবাদমাধ্যমে এবার বেশ জায়গা করে নিয়েছে।
৯ হাজার ৮১৬ মাইল দূরের এক দেশের মানুষ কীভাবে সেলেসাওদের রঙে নিজেদের রাঙিয়ে তুলেছে, তা নিয়ে রীতিমতো বিস্ময় ও মুগ্ধতা প্রকাশ করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গি গ্লোবো।
রোববার (১৪ জুন) ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচকে সামনে রেখে লাতিন আমেরিকার আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশের এই ‘সবুজ-হলুদ’ জ্বর।
ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে বাংলাদেশের অলিগলি, ছাদ আর রাস্তাঘাট ব্রাজিলের পতাকায় ছেয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
বাংলাদেশে ফুটবলে তেমন কোনো সাফল্য না থাকলেও, ফুটবল নিয়ে আবেগ আকাশচুম্বী।
ব্রাজিলিয়ানদের কাছে এটি অত্যন্ত চমকপ্রদ যে, বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষ নিজেদের লাল-সবুজ পতাকার পাশাপাশি ব্রাজিলের সবুজ-হলুদ (কিংবা আর্জেন্টিনার আকাশী-সাদা) রঙে পুরো দেশকে মুড়িয়ে দেয়।
সুইজারল্যান্ডের বিপক্ষে কাতারের ঐতিহাসিক ‘ড্র’
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ ঘোষণা