অস্ট্রেলিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

সিয়াটলে ম্যাচের শুরুতেই অস্ট্রেলিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে গেলো মার্কিন যুক্তরাষ্ট্র।

ম্যাচের ১১ মিনিটে আত্মঘাতী  গোলটি করেন অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস।

বালোগুন বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত স্প্রিন্টে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ছয় গজের বক্সের দিকে এগিয়ে যান। এরপর মাঝখানে নিচু করে একটি পাস বাড়ান। কিন্তু সেটি ক্লিয়ার করতে গিয়ে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার বার্জেস ভুল করে বল নিজের জালে জড়িয়ে দেন।

এতে (১-০) গোলে এগিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র