হালান্ডকে বেঞ্চে রেখে ফ্রান্সের বিপক্ষে মাঠে নরওয়ে

ফ্রান্স–নরওয়ে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হচ্ছে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতদের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে এই নীরবতা পালন করা হয়েছে।

ফ্রান্সের একাদশে চার পরিবর্তন

 

কোচ দিদিয়ের দেশম চারটি পরিবর্তন এনেছেন একাদশে। অ্যাটাকিং মিডফিল্ডার দেজিরে দুয়ে ফিরেছেন একাদশে। শেষ ৩২ দলের রাউন্ড আগেই নিশ্চিত করেছে ফ্রান্স।

ফ্রান্সের একাদশ

 

মাইক মাইনিয়ঁ (গোলকিপার), জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও  কিলিয়ান এমবাপ্পে।

নরওয়ের একাদশে নেই হলান্ড

 

নরওয়ে কোচ স্টালে সোলবাক্কেন অবশ্যই শেষ ৩২ রাউন্ডের ম্যাচে তাকিয়ে। সম্ভবত এ কারণেই ‘আই’ গ্রুপে ফ্রান্সের বিপক্ষে শেষ ম্যাচে তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে একাদশে রাখেননি। 

নরওয়ের আগের দুই ম্যাচে চার গোল করা হলান্ডকে শেষ ৩২ রাউন্ডের ম্যাচে পূর্ণ ফিট চান সোলবাক্কেন।

মার্টিন ওডেগার্ডকেও একাদশে রাখা হয়নি। একাদশে মোট ১০টি পরিবর্তন!

নরওয়ে একাদশ

 

এগিল সেলভিক (গোলকিপার), লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।