বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক!
বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্টের। ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেন।
দেম্বেলের ৩২ মিনিটের মধ্যে করা হ্যাটট্রিকটি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম।
১৯৮৬ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড কিংবদন্তি গ্যারি লিনেকারের ৩৫ মিনিটের মধ্যে করা হ্যাটট্রিককে পেছনে ফেলে দুইয়ে উঠে এলেন দেম্বেলে।
দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিক
লিওনেল মেসির পর এই বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন উসমান দেম্বেলে। নরওয়ের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটের মধ্যে হ্যাটট্রিকটি আদায় করলেন। এই বিশ্বকাপের তৃতীয় হ্যাটট্রিক।
এর আগে হ্যাটট্রিক করেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও কানাডার জোনাথন ডেভিড।
বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত এক বাঁকানো শটে দূরের কোণে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক তুলে নেন ব্যালন ডি’অরজয়ী তারকা দেম্বেলে।
দেম্বেলের জোড়া গোলের পর নরওয়ের এক
দুর্দান্ত এক গোলে ফ্রান্সকে ২–০ ব্যবধানে এগিয়ে দিলেন উসমান দেম্বেলে। প্রথম গোলের মতো এই গোলেও সহায়তা করেছেন দারুণ ছন্দে থাকা এমবাপ্পে।
ফ্রান্স জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর এক গোল শোধ নরওয়ের। গোলটি করেছেন অসগার্ড।