পর্তুগাল ১ : ১ ক্রোয়েশিয়া
৬০ মিনিটে অফসাইডে থাকায় অল্পের জন্য দলকে সমতায় ফেরাতে পারেন রোনালদো। তবে ৬৮ মিনিটে সুযোগ পেয়ে আর ভুল করেননি।
পেনাল্টি গোলে সমতায় ফিরিয়েছেন পর্তুগালকে। এটি বিশ্বকাপ নকআউটে রোনালদোর প্রথম গোল এবং চলতি বিশ্বকাপে তৃতীয়।
গোল করার পর দুই হাত মুঠো করে উচ্ছ্বাস প্রকাশ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থদের ভালোবাসায় ঘিরে থাকা রোনালদোর মুখজুড়ে তখন চওড়া হাসি।
পেনাল্টি নিতে নিজের চিরচেনা ভঙ্গিতেই এগিয়ে যান তিনি। এরপর একদম মাঝ বরাবর শট নিয়ে গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে সহজেই বল জালে জড়ান।
চাপের মুহূর্তেও ছিলেন একেবারে শান্ত। রোনালদোর স্বভাবসুলভ নিখুঁত ফিনিশিং।