ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে। সুযোগ এসেছিল শুরুতেই, তবে স্পট কিকে ব‍্যর্থ হলেন ব্রুনো গিমারাইস। পরে লম্বা সময় আক্রমণে আধিপত‍্য করল ব্রাজিল।

কিন্তু শেষটায় জ্বলে উঠলেন আর্লিং হলান্ড। দুমড়ে মুচড়ে গেল ব্রাজিলের সব স্বপ্ন। অসাধারণ এক জয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠল নরওয়ে।

আবারও ব্যর্থ ব্রাজিল, নরওয়ের ইতিহাস 

ব্রাজিল ২ : ১ নরওয়ে (ফুলটাইম)

আর্লিং হলান্ডের জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিল নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নর্ডিক দেশটি।

দুর্দান্ত লড়াইয়ে ভরা ম্যাচে ৭৯ মিনিটের হেডে নরওয়েকে এগিয়ে দেন হলান্ড। এরপর বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর নিচু শট আলিসনকে পরাস্ত করলে জয় একরকম নিশ্চিত হয়ে যায় নরওয়ের। শেষ দিকে নেইমার এক গোল শোধ করলেও তা কেবল সান্ত্বনা হয়েই ছিল।

এর আগে প্রথমার্ধে ব্রুনো গিমারাইসের নেওয়া পেনাল্টি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরিয়ান নিল্যান্ড। সহজ সুযোগ হাতছাড়া করেছেন এনদ্রিকও।

১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপে এত তাড়াতাড়ি বিদায় নিতে হলো ব্রাজিলকে। অন্যদিকে নরওয়ে গড়ছে নতুন ইতিহাস। বিশ্বকাপে এটিই তাদের সেরা সাফল্য। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো কিংবা ইংল্যান্ড।

এই ম্যাচে জোড়া গোল করে গোল্ডেন বুটের দৌড়ে ৭ গোল করা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেবে ছুঁয়ে ফেললেন হলান্ড।

হলান্ডের জোড়া গোলে বিদায়ের পথে ব্রাজিল

হলান্ডের গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে ব্রাজিল 

 

বিশ্বকাপ থেকে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল। হলান্ডের জোড়া গোলে এখন ব্রাজিল পিছিয়ে ২–০ গোলে। 

এটি বিশ্বকাপে হলান্ডের ৭ম গোল। এর ফলে সর্বোচ্চ গোল তিনি ছুঁলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে।

হলান্ডের গোলে পিছিয়ে পড়লো ব্রাজিল

 

হলান্ডের গোলে পিছিয়ে পড়লো ব্রাজিল। এমন একটি মুহূর্তের অপেক্ষাতেই ছিলেন আর্লিং হলান্ড। সেই মুহূর্তটি আসল ম্যাচের ৭৯ মিনিটে। 

দুর্দান্ত এক হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দিলেন এই ম্যানচেস্টার সিটি তারকা।

ব্রাজিলের গোলের খোঁজে মাঠে নামলেন নেইমার

নেইমার পারবেন কি? 

 

গোলের আরও দুই পরিবর্তন আনল ব্রাজিল দল। হাইড্রেশন ব্রেকের ঠিক আগ মুহূর্তে রায়ান ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির বদলে মাঠে নামলেন নেইমার ও দানিলো।

পেনাল্টি মিসের হতাশা নিয়ে বিরতিতে ব্রাজিল

গোলহীন সমতায় শেষ প্রথমার্ধ

ব্রাজিল ০ : ০ নরওয়ে (হাফটাইম)

 

গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে গেছে ব্রাজিল–নরওয়ে। প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগটি এসেছিল ব্রাজিলের সামনে। 

বক্সের ভেতর মাতেউস কুনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু ১৪ মিনিটে স্পট কিকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারাইস। তাঁর শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড।

ম্যাচের প্রথম ৪৫ মিনিটে দুই দলই সতর্ক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। তবে গোল করার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে দুদলই। এখন বিরতির পর ডেডলক ভাঙার অপেক্ষা।

নরওয়ের বিপক্ষে যেখানে ব্রাজিলের ভয়

শেষ আট সামনে রেখে শুরু ব্রাজিল–নরওয়ে ম্যাচ

ইতিহাসে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে। কিন্তু অবাক করার মতো হলেও, এই চার দেখায় একবারও জয়ের মুখ দেখেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। 

নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি হয়েছে ড্র।

দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৬ সালে, আজ থেকে ২০ বছর আগে। সেই ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল।

একাদশে পরিবর্তন নিয়ে নরওয়ের মুখোমুখি ব্রাজিল

৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল চলতি বিশ্বকাপের শেষ ষোলতে নরওয়ের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে তাদের একাদশে আছে একটি পরিবর্তন।

চোটের কারণে লুকাস পাকেতা আগেই দল থেকে ছিটকে গেছেন। এদিকে তার ফাইনালের আগে খেলার সম্ভাবনাও ক্ষীণ। তার আজকের ম্যাচ খেলার কথা ছিলো না।

তাই কোচ কার্লো আনচেলত্তি বাধ্য হয়েই একটি পরিবর্তন নিয়ে দল সাজিয়েছেন। 

পাকেতার জায়গায় দলে এসেছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

এদিকে নরওয়েও তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। চোট সারিয়ে ফিরেছেন নরওয়ের ফুলব্যাক জুলিয়ান রিয়ারসন।

ব্রাজিল একাদশ–

 

আলিসন, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস, রায়ান, গিমারেস, কাসেমিরো, মার্তিনেল্লি, কুনিয়া ও ভিনিসিয়ুস।

নরওয়ে একাদশ–

নাইল্যান্ড, রিয়ারসন, আয়ের, হেগেম, উলফে, ওডেগার্ড, বার্গে, বের্গ, শোরলথ, হালান্ড, নুসা।