গোলহীন সমতায় শেষ প্রথমার্ধ
ব্রাজিল ০ : ০ নরওয়ে (হাফটাইম)
গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে গেছে ব্রাজিল–নরওয়ে। প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগটি এসেছিল ব্রাজিলের সামনে।
বক্সের ভেতর মাতেউস কুনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু ১৪ মিনিটে স্পট কিকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারাইস। তাঁর শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড।
ম্যাচের প্রথম ৪৫ মিনিটে দুই দলই সতর্ক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। তবে গোল করার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে দুদলই। এখন বিরতির পর ডেডলক ভাঙার অপেক্ষা।
পেনাল্টি মিস ব্রাজিলের
এগিয়ে যাওয়ার সুযোগ হারাল ব্রাজিল
শুরুতেই ব্রাজিলকে এগিয়ে দেওয়ার সুযোগ এসেছিল ব্রুনো গিমারাইসের সামনে।
তবে ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন এই মিডফিল্ডার। তার শট ঠেকিয়ে দিয়েছেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।
পেনাল্টি মিস ব্রাজিলের
নরওয়ের বিপক্ষে ভয় নিয়ে খেলা শুরু ব্রাজিলের
একাদশে পরিবর্তন নিয়ে নরওয়ের মুখোমুখি ব্রাজিল