মেরিনোর গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন শেষ মুহূর্তে জাদুকরী এক ঝলকে পর্তুগালের রক্ষণ ভেঙে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
ডালাস স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে মিকেল মেরিনোর গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়েছে।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই চললেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
পর্তুগালের তুলনায় স্পেনের সামনেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বেশি, তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় তা কাজে লাগাতে পারেনি দে লা ফুয়েন্তের দল।
বিশেষ করে ম্যাচের ৯ মিনিটের মাথায় মিকেল ওইয়ারসাবাল গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন।
পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো কিছুটা তৎপর থাকলেও প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের মোড় খুব একটা পরিবর্তন হয়নি, খেলা অনেকটা ধীরগতিতে এগোচ্ছিল। তবে ম্যাচের ভাগ্য বদলে যায় বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর নৈপুণ্যে।
মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই গোল করে তিনি দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের শেষ দিকে এই গোলটিই শেষ পর্যন্ত স্পেনের জয় এবং শেষ আটে জায়গা করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।
পর্তুগালের একাদশ
দিয়োগো কস্তা, জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, পেদ্রো নেতো, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স, ক্রিস্টিয়ানো রোনালদো।
স্পেনের একাদশ
উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবারসি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি, দানি ওলমো, লামিন ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল, আলেক্স বায়েনা।