পর্তুগাল ০ : ০ স্পেন (হাফ টাইম)
স্পেন–পর্তুগালের শেষ ষোলোর ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়েছে। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে দুই দলই দারুণ কিছু সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার।
পর্তুগালের চেয়ে স্পেনের সামনেই অবশ্য এগিয়ে যাওয়ার বেশি সুযোগ এসেছিল। তবে সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি দে লা ফুয়েন্তের দল।
বিশেষ করে ম্যাচের ৯ মিনিটের মাথায় সূবর্ণ সুযোগ নষ্ট করেছেন মিকেল ওইয়ারসাবাল। গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মেরেছেন তিনি।
প্রথমার্ধে নিচে নেমে আক্রমণ তৈরিতে ভূমিকা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বক্সের ভেতরও তুলনামূলক সক্রিয় ছিলেন তিনি।
পর্তুগাল ও স্পেনের শুরুর একাদশে কারা
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি স্পেন ও পর্তুগাল। কোয়ার্টার ফাইনাল উঠার লড়াইয়ে শক্তিশালী একাদশই সাজিয়েছে দুদল।
শুরুর একাদশে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে স্পেনের জার্সিতে নামবেন লামিনে ইয়ামাল।
পর্তুগালের একাদশে আক্রমণভাগে রোনালদোর সঙ্গী হিসেবে থাকছেন জোয়াও ফেলিক্স ও ব্রুনো ফার্নান্দেজ।
অন্যদিকে, স্পেনের মাঝমাঠ ও আক্রমণভাগ সাজানো হয়েছে রদ্রি, পেদ্রি ও তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে নিয়ে।
পর্তুগালের একাদশ
দিয়োগো কস্তা, জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, পেদ্রো নেতো, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স, ক্রিস্টিয়ানো রোনালদো।
স্পেনের একাদশ
উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবারসি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি, দানি ওলমো, লামিন ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল, আলেক্স বায়েনা।
পর্তুগাল-স্পেন শেষ আটে যাওয়ার লড়াই শুরু
লাল কার্ড প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প
'এটাই শেষ বিশ্বকাপ, আশা করি শেষ ম্যাচ নয়'