বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে মার্কিন যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ফিফা।
বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন যুক্তরাষ্ট্র দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল।
তবে ঠিক কী কারণে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ফিফা।