স্পেনের জোড়া গোলে পিছিয়ে গেলো ফ্রান্স

স্পেনের জোড়া গোলে পিছিয়ে গেলো ফ্রান্স

ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় থাকা ফ্রান্স এখন আরও বড় বিপদে পড়ল। তারা পিছিয়ে গেল ২–০ গোলে। ৫৮ মিনিটে গোলটি করেছেন পেদ্রো পোরো।

গোলটি অনেকটাই নিজের চেষ্টায় তৈরি করেন পোরো। দানি ওলমোর সঙ্গে দ্রুত ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে পড়েন পরো। এরপর দারুণ স্থিরতায় মাইক মাইনিয়ঁকে পরাস্ত করে বল জালে পাঠান তিনি।

স্পেনের পেনাল্টি গোলে  পিছিয়ে ফ্রান্স

স্পেনকে এগিয়ে দিলেন ওইয়ারসাবাল

 

মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি গোলে ম্যাচের ২২ মিনিটে লিড নিল স্পেন। এবার ফ্রান্সের জবাব দেওয়ার পালা।

দারুণ এক পেনাল্টি নিলেন ওইয়ারসাবাল। ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইক মাইনিয়ঁ ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন, নিজের বাঁ দিকে। কিন্তু ওইয়ারসাবালের জোরালো শট গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালে জড়ায়।

পেনাল্টি পেলো স্পেন

 

২০ মিনিটের মাথায় ফ্রান্সের বক্সের ভেতর ইয়ামাল ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি স্পেন।

লুকাস দিনিয়ে বুঝতেই পারেননি, তাঁর ঠিক পেছনেই ছিলেন লামিনে ইয়ামাল। বল ক্লিয়ার করতে গিয়ে তিনি ইয়ামালের পায়ে জোরে আঘাত করেন। স্পষ্ট পেনাল্টি।

স্পেনের একাদশ

 

উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

ফ্রান্সের একাদশ

মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, অরিলিয়াঁ চুয়ামেনি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে।