স্পেন কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে খেলা একাদশ অপরিবর্তিত রেখেছে। অন্যদিকে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল ফ্রান্স, সেই দলে দুটি পরিবর্তন এসেছে।
দেজিরে দুয়ের জায়গায় শুরুর একাদশে সুযোগ পেয়েছেন ব্র্যাডলি বারকোলা এবং অরিলিয়াঁ চুয়ামেনি ফেরায় বাদ পড়েছেন মানু কোনো। চোটের কারণে আগের ম্যাচে খেলা হয়নি চুয়ামেনির।
স্পেনের একাদশ
উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।
ফ্রান্সের একাদশ
মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, অরিলিয়াঁ চুয়ামেনি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে।
ইংল্যান্ডে রেফারি এলফাথকে ঘিরে নতুন বিতর্ক শুরু
ইংল্যান্ড ম্যাচ ঘিরে শান্তির বার্তা দিলেন আর্জেন্টাইন যুদ্ধপ্রবীণরা