উইন্ডহুকে টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৮ রানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে নামিবিয়া।
স্বাগতিকদের দেয়া ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রানে থমকে যায় সফরকারীরা।
ঘরের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় নামিবিয়া। দুই ওপেনার জান ফ্রাইলিঙ্ক (৬০) ও লরেন স্টিনকেম্পের (৪১) ৮৪ রানের জুটির ওপর ভর করে ৯ উইকেটে ১৬৩ রানের লড়াকু পুঁজি গড়ে তারা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে প্রেনেলান সুব্রায়েন ৩টি এবং বিজর্ন ফরটুইন ও ডুয়ান জানসেন ২টি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বড় ধাক্কা খায় প্রোটিয়ারা। এরপর ডেওয়াল্ড ব্রেভিস ৫০ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচ ফেরানোর প্রাণপণ চেষ্টা চালান।
অভিষিক্ত ডুয়ান জানসেন ১৭ বলে ২৫ রান করে আশা জাগালেও শেষ রক্ষা হয়নি। নামিবিয়ার জেজে স্মিটের ৩ উইকেট এবং রুবেন ট্রাম্পেলম্যানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৫ রানেই আটকে যায় দক্ষিণ আফ্রিকা।
এই জয়ের মাধ্যমে দুই দলের মুখোমুখি টি-টোয়েন্টি দ্বৈরথে টানা দ্বিতীয় জয় নিজেদের নামে লিখিয়ে নিল নামিবিয়া। এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রথমবারের দেখায়ও প্রোটিয়াদের ৪ উইকেটে হারিয়েছিল তারা।