নজর রাখছি আমরা : মক্কা চুক্তিতে বাংলাদেশ প্রশ্নে জয়সওয়াল

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৩:৩০ এএম

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা এবং নিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে গভীর নজর রাখছে ভারত। 

সম্প্রতি নয়া দিল্লিতে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অবস্থানের কথা স্পষ্ট করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মক্কা চুক্তিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করার পর ভারতের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া এল। 

তিনি জানান, চুক্তিভুক্ত দেশগুলো আহ্বান জানালে বাংলাদেশ এতে যোগদানের সিদ্ধান্ত ইতিবাচকভাবেই বিবেচনা করবে।

ব্রিফিংয়ে জয়সওয়াল জানান, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত প্রতিটি পদক্ষেপে ভারত সজাগ রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। 

একই সাথে বাংলাদেশে সাম্প্রতিক সংখ্যালঘু হামলার বিষয়ে তিনি উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানো সম্পূর্ণভাবে স্থানীয় সরকারের দায়িত্ব।

এইচএন
আরও পড়ুন