তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার ট্রাবজোনস্পোরের ফুটবলার ওনানা

তুরস্কের সড়কে এক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে খেলা গোলরক্ষক আন্দ্রে ওনানা। ম্যাচ শেষে পরিবারের সদস্যদের সঙ্গে বাসায় ফেরার পথে এই অপ্রত্যাশিত দুর্ঘটনার শিকার হন ক্যামেরুনের এই তারকা ফুটবলার।

স্থানীয় গণমাধ্যমের সূত্রমতে, ওনানার গাড়ির পেছনে একটি অনিয়ন্ত্রিত দ্রুতগতির গাড়ি সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই সেই সংঘর্ষে আরও একটি গাড়ি জড়িয়ে পড়ে, যার ফলে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই ওনানা ও তার পরিবারকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, সৌভাগ্যবশত তারা সবাই অক্ষত ও সম্পূর্ণ ঝুঁকিমুক্ত রয়েছেন।

দুর্ঘটনার মূল কারণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ক্যামেরুনের এই অভিজ্ঞ গোলরক্ষক ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চুক্তির অধীনে বর্তমানে ধারে তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোরের হয়ে মাঠ কাঁপাচ্ছেন।